ফেনীতে দুটি লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় গতকাল বুধবার এক যুবক ও এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।থানা সূত্র জানায়, উপজেলার দৌলতপুর মিনাগাজী ঘোনাসংলগ্ন মুহুরী নদীতে গতকাল বিকেলে এক যুবকের ভাসমান লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ওই স্থান থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এদিকে একই দিন সকালে উপজেলার মুহুরীগঞ্জ এলাকার একটি কারখানার পাশে ২২-২৫ বছরের এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। তাঁর লাশও উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ দুটি ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল আফসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।