ফেনীতে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শুক্রবার পুলিশ পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে। তাদের মধ্যে ফুল মিয়া (৪০) নামে একজন বাড়ির নিরাপত্তাপ্রহরী এবং জালাল উদ্দিন (২৮) নামে অপরজন একটি পরিবহন কারখানার কর্মচারী বলে জানা গেছে। ফুল মিয়া গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার খামার পাঁচগাছি গ্রামের আলিম উল্যার ছেলে এবং জালাল উদ্দিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল গ্রামের দ্বীন মঞ্জিল নামে একটি বাড়ির চৌবাচ্চা থেকে পুলিশ গতকাল শুক্রবার দুপুরে ফুল মিয়া (৪০) নামে একজন দিনমজুরের লাশ উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ওই বাড়ির নিরাপত্তাপ্রহরী ফুল মিয়াকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। গতকাল শুক্রবার বাড়ির প্রাচীরের ভেতর একটি চৌবাচ্চার মধ্যে তাঁর লাশ দেখতে পেয়ে ছাগলানইয়া থানার পুলিশকে জানানো হয়। জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম লাশ উদ্ধার ও হত্যা মামলা রুজুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ফুল মিয়ার নাকে-মুখে আঘাতের চিহ্ন ও রক্ত দেখা গেছে।অপরদিকে গতকাল শুক্রবার সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে একটি বাসা থেকে জালাল উদ্দিন (২২) নামে স্থানীয় স্টার লাইন পরিবহনের একজন কর্মচারীর লাশ উদ্ধার করেছে ফেনী থানার পুলিশ। পরিবহন কর্তৃপক্ষ ও অন্য কর্মচারীরা জানান, গভীর রাত পর্যন্ত কাজ করে তিনি তাঁর ভাইসহ ঘুমাতে যান। সকালে নিজ বিছানায় তাঁকে মৃত দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী হাসপাতাল মর্গে পাঠায়।