ফেনীতে দুস্থ লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে অনির্বাণ স্টুডেন্ট ফোরাম নামের একটি সংগঠন। গত বৃহস্পতিবার বিকেলে ফেনী সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।
সংগঠনের সভাপতি মেজবাউল আলমের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান বিমল কান্তি পাল, সাংবাদিক আবু তাহের ভূঞা, শাহাদাত হোসেন, কলেজ ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ।
অনুষ্ঠানে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ ছাড়া সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মরে যাওয়া শিশু আবদুল্লাহর পরিবারকে শীতবস্ত্র ও আর্থিক অনুদান প্রদান করা হয়।