ফেনীতে দেড় কোটি টাকার মাদক ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) গতকাল বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে দেড় কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে।বিজিবি সূত্র জানায়, গতকাল সকালে ফেনীর জায়লস্কর বিজিবি ১৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে আট হাজার ৩৯৫ বোতল ভারতীয় হুইস্কি, তিন হাজার ৭১৫ বোতল ফেনসিডিল, ৭৬ বোতল ভারতীয় অফিসার চয়েজ, ২৩ বোতল ভারতীয় থ্রি এক্সরাম, ৯ বোতল ভারতীয় ভতকা, ১৭১ লিটার ভারতীয় মদ, ২৫ বোতল ভারতীয় বিয়ার, ২২১ বোতল ভারতীয় রিকোডেক্স, এক হাজার কেজি গাঁজা ও ২২৩টি ভারতীয় পক্সিক্যাপ বড়ি ধ্বংস করা হয়েছে। এসব মাদকদ্রব্যের মূল্য এক কোটি ৪৮ লাখ ১৭ হাজার ৯৭৫ টাকা। ১৪ আগস্ট থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ব্যাটালিয়ন সদর ও এর অধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির জোয়ানরা এসব মাদকদ্রব্য আটক করেন।এসব দ্রব্য ধ্বংসের সময় ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কে এ নেসার, ফেনীর জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান, পুলিশ সুপার পরিতোষ ঘোষ উপস্থিত ছিলেন।