ফেনীতে দেয়ালচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল বৃহস্পতিবার দেয়াল চাপা পড়ে দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।নিহত শিক্ষার্থীরা হলো শ্রাবণী সাহা (১৩) ও পুষ্পিতা পোদ্দার (৮)। তারা চারু-কারু আর্ট স্কুলে ক্লাস শেষে বাসায় ফিরছিল। শ্রাবণী সাহার বাসা শহরের মিজান রোডসংলগ্ন ফজল মাস্টার লেনে। সে কার্তিক চন্দ্র সাহার মেয়ে। শ্রাবণী ফেনী বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। পুষ্পিতা পোদ্দার গোবিন্দ পোদ্দারের মেয়ে এবং ফেনী সরকারি পাইলট প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। তাদের বাসাও একই এলাকায়। শ্রাবণী ও পুষ্পিতা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।