ফেনীতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল নামক স্থানে গত বুধবার রাতে একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় জিয়াউল করিম ফারুক (৩৮) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ফেনীর দাগনভূঁঞা উপজেলার অভিরামপুর গ্রামের অহিদুর রহমানের ছেলে।এলাকাবাসী জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে জিয়াউল করিম তাঁর কর্মস্থল লালপুল ইটভাটা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। মাত্র শ দুয়েক মিটার পথ অতিক্রম করার পর ঢাকা অভিমুখী একটি দ্রুতগামী ট্রাক তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ফেনী সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহীনুজ্জামান সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।