ফেনীতে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে ধর্ষণের দায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন ও সিরাজ মিয়া। সিরাজ মিয়া পলাতক।
এজাহার সূত্রে জানা যায়, ২০০২ সালের ১৬ অক্টোবর ফেনীর মহিপাল থেকে এক নারীকে আসামিরা জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পরদিন ওই নারী ফেনী সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে ফেনী সদর থানার তৎকালীন এসআই অশোক কুমার বিশ্বাস ২০০২ সালের ১৭ নভেম্বর সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ফেনী জজ আদালতের জ্যেষ্ঠ সহকারী সরকারি কৌঁসুলি ফরিদ আহমদ হাজারী জানান, মামলার বাকি পাঁচ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।