ফেনীতে নতুন সাংস্কৃতিক সংগঠনের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ঢোল নামে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একটি নতুন সাংস্কৃতিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ফেনী শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম।

সংগঠনের প্রধান সমন্বয়ক বখতিয়ার মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জাহান আরা বেগম, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, শহীদ জহির রায়হানের ছেলে বিপু রায়হান, বৈশাখী টিভির অনুষ্ঠান প্রধান আহসান কবীর, প্রথম আলোর উপপ্রধান প্রতিবেদক টিপু সুলতান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মোতালেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেছার আহম্মদ।

ফেনীর ঢোলের প্রধান সমন্বয়ক বলেন, ফেনী অঞ্চলের ঐতিহ্য আঞ্চলিক ও লোকজ সংস্কৃতি দেশবাসীর সামনে তুলে ধরার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে ফেনীর ঢোল।