ফেনীতে নববর্ষের চিকা মারাকে কেন্দ্র করে যুবক গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে ইংরেজি নববর্ষ উপলক্ষে দেয়ালে চিকা মারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. বাবু (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় ফেনী শহরের পশ্চিম উকিলপাড়ার ভুঁঞাবাড়ির পাশে একটি দেয়ালে নববর্ষের চিকা মারছিলেন জুয়েল, বাবু, লতিফসহ কয়েকজন। এ সময় রিয়াজ নামের অপর এক যুবক তাঁদের সেখানে চিকা মারতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। জুয়েল ও লতিফ মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার সময় রিয়াজসহ তাঁর সমর্থকদের লক্ষ্য করে গুলি করেন। কিন্তু গুলি লাগে নিজের পক্ষের মো. বাবুর গায়ে। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।