ফেনীতে নার্স দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার ফেনীতে নার্স দিবস পালিত হয়েছে।
নার্স দিবস উপলক্ষে গতকাল সকালে ফেনী নার্সিং ইনস্টিটিউট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ফেনী সদর হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে।
পরে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ছারোয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবীর।
বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক আনোয়ার হোসেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সেবা তত্ত্বাবধায়ক নিলুফা সুলতানা, নার্সিং সুপারভাইজার নিলীমা চক্রবর্তী, নার্সিং প্রশিক্ষক মনোয়ারা বেগম।
সভায় বক্তারা বলেন, চিকিৎসাধীন রোগীর নিয়মিত খোঁজখবর নেওয়া, তাদের সঙ্গে ভালো ব্যবহার করাও চিকিৎসার অংশ।