ফেনীতে নাশকতার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

ফেনী শহরে শনিবারের সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার সদর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আহনাফ তৌসিফ মাহবুব লাবিব, আব্দুস সালাম জুনায়েদ ও ফয়সাল আহমেদ আল আমিন। র‍্যাবের দাবি, তাঁরা সহিংসতায় জড়িত ছিলেন।

র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক নাশকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার ঘটনার জেরে গত কয়েক দিনে চাঁদপুর, নোয়াখালী, ফেনীসহ কয়েকটি জেলায় বিভিন্ন মন্দির–পূজামণ্ডপ ও হিন্দুদের দোকানপাটে হামলা, ভাঙচুর হয়েছে। এসব হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।