ফেনীতে গতকাল শুক্রবার থেকে ভাষা প্রতিযোগের নিবন্ধন শুরু হয়েছে।
৩১ মার্চ ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ফেনী অঞ্চলের ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হবে। এতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুর জেলার চতুর্থ শ্রেণি থেকে এইচএসসি পরীক্ষার্থীরা চারটি বিভাগে অংশ নিতে পারবে।
চারটি বিভাগ হচ্ছে ক. প্রাথমিক (৪র্থ ও ৫ম শ্রেণি)। খ. নিম্ন¤মাধ্যমিক (৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি)। গ. মাধ্যমিক (নবম ও দশম শ্রেণি এবং এসএসসি পরীক্ষার্থী) ঘ. উচ্চমাধ্যমিক (একাদশ ও দ্বাদশ শ্রেণি এবং এইচএসসি পরীক্ষার্থী)।
প্রথম আলোর ফেনী কার্যালয়ে (ট্রাংক রোড, ফেনী) নিবন্ধন চলছে। এ ছাড়া নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও চাঁদপুরের শিক্ষার্থী সরাসরি অথবা নিজ নিজ জেলার প্রথম আলোর প্রতিনিধি বা বন্ধুসভার সভাপতি-সম্পাদকের মাধ্যমে নাম নিবন্ধন করতে পারবে।
যোগাযোগ: ফেনী ০৩৩১-৬৩২৫৫, ০১৮৪০-৪৪৪৩৩৩, ০১৮১১-৯১৭৯১২, ০১৬২৭-০০৯৯২৭, নোয়াখালী ০১৭১২-২৪০২৯৭,
কুমিল্লা ০১৭১৬-১৯৭৭৬০, চাঁদপুর ০১৭১৩১০৩৮৭১, লক্ষ্মীপুর ০১৭১১-১৮১৩৯৪।