ফেনীতে নয় লাখ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গত বৃহস্পতিবার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) সদস্যরা প্রায় নয় লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আটক ও আনোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন।র‌্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় সোনালী ব্যাংকের পাশে একটি বাসার গুদামঘরে তল্লাশি চালিয়ে র‌্যাবের ফেনী ক্যাম্পের সদস্যরা মাদকদ্রব্য উদ্ধার করেছেন। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে ৬৭০ বোতল বিয়ার এবং ৩০০ বোতল হুইস্কি, ভোদকা ও স্কশ রয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ধরা হয়েছে আট লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।এ সময় র‌্যাব সদস্যরা ওই বাড়ির গুদামঘরের ভাড়াটিয়া আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হওয়া আনোয়ার ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন থেকে ফেনী পৌরসভার মহিপাল এলাকার বসবাস করতেন এবং জনৈক গিয়াস উদ্দিনের বাড়ির ভাড়া গুদামঘরে তাঁর মালামাল রাখতেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।