ফেনীতে পরিবার কল্যাণবিষয়ক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশুদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে মার্কেটিং ইনোভেশন ফর হেলথ বিষয়ে এক অ্যাডভোকেসি সভা গতকাল রোববার ফেনীতে অনুষ্ঠিত হয়েছে। সভায় গর্ভবতীর যত্ন, শিশু স্বাস্থ্য, বাল্য বিবাহ রোধ, পরিণত বয়সে বিয়ে এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।
ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পরিবার পরিকল্পনা বিভাগ ও ব্র্যাক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন মো. জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন জেলা ব্র্যাক প্রতিনিধি অরুণ কুমার দাস।