ফেনীতে পরিবেশ দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫ জুন পরিবেশ দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সভা, শোভাযাত্রা, তথ্যচিত্র প্রদর্শন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গাছের চারা বিতরণ।
সকালে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়। ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের কেমিস্ট মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। মূল প্রবন্ধ পাঠ করেন ফেনী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেন।