ফেনীতে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল বুধবার পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় মহিলা-বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়।
ফেনীতে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী সাহাব বিয়া, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রোকসানা আক্তার, সফল জননী হিসেবে রোকেয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা শাহানা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য রুপিয়া আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা তানজিলা বেগম, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার খানম।