ফেনীতে পাঁচ ব্যক্তির যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর অতিরিক্ত দায়রা জজ সুফিয়া বেগম গতকাল বৃহস্পতিবার একটি জোড়া খুনের মামলার রায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। এ ছাড়া প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন—আহম্মদ শরীফ, নূরের ছাপা ওরফে বাহাদুর, সালাহ্ উদ্দিন ওরফে ছালু, কাজী ফখরুল ইসলাম ওরফে পলাশ ও মো. কামাল পাশা ওরফে রুবেল। তাঁদের মধ্যে আহম্মদ শরীফ গতকাল আদালতে হাজির হলে তাঁকে রায় ঘোষণার পর কারাগারে পাঠানো হয়। বাকিরা পলাতক।আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালের ২১ জুলাই ফেনীর দাগনভূঞা উপজেলার মোমারিজপুর গ্রামে মোশাররফ হোসেন ও তাঁর ভাই সোহাগকে আসামিরা কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে যায়। ফেনী সদর হাসপাতালে তাঁদের মৃত্যু হয়।