ফেনীতে পাড়ার আধিপত্য নিয়ে যুবলীগের দুই পক্ষের হামলায় দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পাড়ার আধিপত্য নিয়ে বিরোধের জের ধরে হামলায় যুবলীগের দুপক্ষের দুজন আহত হয়েছেন। তাঁদের একজনকে ফেনী সদর হাসপাতালে এবং অপরজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে শহরের মাস্টারপাড়া রামতারা শিশুপার্কের পাশে যুবলীগের স্থানীয় কর্মী তাসমিরের নেতৃত্বে তুহিন (২২) নামে অপর একজন দলীয় কর্মীকে ধরে ক্ষুর দিয়ে শরীরের বিভিন্ন অংশে কেটে দেওয়া হয়। তাঁকে দ্রুত ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে তুহিনের পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের সহদেবপুর এলাকায় তাসমিরকে (২৫) ধরে তাঁর হাতের কব্জি কেটে দেয়। তাঁকেও দ্রুত ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ফেনী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুশেন চন্দ্র শীল জানান, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান জানান, পুলিশ ঘটনা শুনেছে, তবে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।