ফেনীতে পিঠা উৎসব
আনন্দমুখর পরিবেশে গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চবিদ্যালয় মাঠে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগ আয়োজিত পিঠা উৎসবের উদ্বোধন করেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বালিগাঁও উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শুসেন চন্দ্র শীল।
অনুষ্ঠানে অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, বালিগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার।
পিঠা উৎসবে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ছাত্রলীগের নেতা-কর্মীরা ১০টি স্টল দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পিঠা উৎসব শেষ হয়।