ফেনীতে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার মধ্য মাছিমপুর গ্রামের একটি পুকুরে গত মঙ্গলবার রাতে বিষ ঢেলে বিপুল পরিমাণ মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। পুকুর-মালিকের দাবি, এতে তাঁর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।এলাকাবাসী জানান, নিজস্ব একটি পুকুরে কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছেন মমিনুল হক চৌধুরী নামের এক ব্যক্তি। গতকাল বুধবার সকালে স্থানীয় লোকজন পুকুরটিতে বিভিন্ন প্রজাতির মরা মাছ ভাসতে দেখে তাঁকে খবর দেন।মমিনুল হক চৌধুরী জানান, গতকাল দুপুর পর্যন্ত তাঁর পুকুরের প্রায় ৬০ হাজার ছোট আকারের তেলাপিয়া ও প্রায় পাঁচ হাজার (গড়ে এক কেজি) কাতলা মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ বিষক্রিয়ায় মারা গেছে। এতে তাঁর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।মমিনুল আরও জানান, বিষয়টি তিনি পুলিশকে জানিয়েছেন। এ ব্যাপারে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর ধারণা, শত্রুতাবশত কেউ এ ঘটনা ঘটিয়েছে।ফেনী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।