ফেনীতে পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে দুর্বৃত্তরা এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত নিজামুল হক ওরফে সবুজের বাড়ি সোনাগাজী উপজেলার চর লক্ষ্মীগঞ্জ গ্রামে।
নিজামুল হক বলেন, গতকাল সোমবার দুপুরে তিনি শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে ইসলামী ব্যাংকের শাখা থেকে ১০ লাখ টাকা তুলে গাড়িযোগে ফেনী-নোয়াখালী সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। পথে সদর উপজেলার তেমুহনী বাজারে একটি মাইক্রোবাস তাঁর গাড়ির গতিরোধ করে। মাইক্রোবাসের আরোহীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁকে ভেতরে তুলে চোখ বেঁধে ফেলে। মাইক্রোবাসটি ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় যাওয়ার পর দুর্বৃত্তরা টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে থেকে ফেলে দেয়।
ফেনী সদর মডেল থানার এসআই মো. জিয়াউল হক জানান, দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।