ফেনীতে পুলিশি অভিযানের দ্বিতীয় দিনে গ্রেপ্তার ৬৫
ফেনী জেলা পুলিশের অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তার অভিযানের দ্বিতীয় দিন গত শনিবার রাতে জেলার ছয়টি থানায় পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, জেলা পুলিশ অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তার অভিযানে গত শনিবার রাতে অভিযান চালিয়ে পলাতক আসামি, মাদক ও নিয়মিত মামলাসহ মোট ৬৫ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ফেনী থানা পুলিশ ২২ জনকে, সোনাগাজী থানা পুলিশ ১০ জনকে, দাগনভূঞা থানা পুলিশ ১১ জনকে, ছাগলনাইয়া থানা পুলিশ ১০ জনকে, ফুলগাজী থানা পুলিশ আটজনকে এবং পরশুরাম থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ফেনী থানা পুলিশ একজন দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা করেছে। এ নিয়ে গত দুই দিনের বিশেষ অভিযানে মোট ১৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তার অভিযানে জেলার বিভিন্ন থানা পুলিশ ৬৫ জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অপরাধ দমন ও অপরাধী গ্রেপ্তার বিশেষ অভিযান আরও পাঁচ দিন চলবে।