মানব পাচার প্রতিরোধে ফেনীতে ট্রাভেল এজেন্ট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ সভা হয়।
সভায় পুলিশ সুপার মো. রেজাউল হক মানব পাচার রোধে সরকারের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহরিয়ার উপস্থিত ছিলেন।
ফেনীর ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী নেতা কাজী মিলন, ফজলুল করিম, এনামুল হকসহ অন্য ব্যবসায়ীরা জানান, তাঁরা শুধু যাত্রীদের কাছে টিকিট বিক্রি করেন। তারপরও কোনো প্রতারককে যদি চিহ্নিত করতে পারেন, তাহলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা হবে।
সভায় জানানো হয়, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, বিশেষ শাখার পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ছালেহ, সদর মডেল থানার ওসি মো. মাহবুব মোরশেদকে নিয়ে মানব পাচারবিরোধী একটি কমিটি গঠন করা হয়েছে।