ফেনীতে পূজা উদ্যাপন পরিষদের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী জেলা পূজা উদ্যাপন পরিষদের সম্মেলনে রাজিব খগেশ দত্ত ও শুসেন চন্দ্র শীলকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গতকাল শুক্রবার শহরের ট্রাংক রোডের শ্রীশ্রী জয়কালি মন্দির চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের নেতা মিলন কান্তি দত্ত।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাজিব খগেশ দত্ত। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি তাপস কুমার পাল, যুগ্ম সম্পাদক শ্যামল কুমার পালিত, সাংগঠনিক সম্পাদক শুভাশিষ বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ।