ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল রোববার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন আনসার সদস্যসহ দুজন নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ফেনী-সোনাগাজী সড়কের গোবিন্দপুর কলঘর নামক স্থানে দ্রুতগামী ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায় এবং আনসার-ভিডিপি সদস্য আবদুর রহিমসহ (৩২) চারজন আহত হন। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে গতকাল সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের রামপুর রাস্তার মাথা নামক স্থানে বাসের ধাক্কায় লিটন চন্দ্র দাস (৩৫) নামের একজন স্বর্ণ ব্যবসায়ী আহত হন। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাহাঙ্গীর আলম সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।