ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। গত সোমবার রাতে শহরের লালপোল ও মহীপাল এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশার যাত্রী আরব আলী (৫৫) ওরফে মাস্টার দরবেশ মামা ঘটনাস্থলে মারা যান এবং চালকসহ দুজন আহত হন। আরব আলীর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহীপাল এলাকায় অপর এক সড়ক দুর্ঘটনায় মারা যায় এক অজ্ঞাতনামা ব্যক্তি। তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।