ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মোহাম্মদ আলী বাজার এলাকায় ফেনী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে এক যাত্রী ঘটনাস্থলে ও অপর একজন ফেনী সদর হাসপাতালে মারা যান এবং ১২ জন আহত হন। আহত ব্যক্তিদের ফেনী সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।অপরদিকে গতকাল সকালে ফেনী-নোয়াখালী সড়কের আজিজ ফাজিলপুর চৌধুরী বাড়ির রাস্তার মাথায় একটি দ্রুতগামী পিকআপের ধাক্কায় একজন অজ্ঞাতনামা যুবক (১৮) ঘটনাস্থলে মারা যান। দাগনভূঞা থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।