ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মোহামঞ্চদ আলী বাজারের পাশে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়। এ সময় দুর্ঘটনাস্থলে একজন মারা যায় এবং পাঁচজন আহত হয়। আহতদের ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। নিহত ও আহতরা সবাই অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
অপর দিকে বিকেলে ফেনী-সোনাগাজী সড়কের সোনাগাজী পৌরসভার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মাহির আহমঞ্চদ ওরফে মুক্ত (৮) নামে এক শিশু সড়কের একপাশ দিয়ে হাঁটছিল। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে পেছন থেকে চাপা দিলে সে ঘটনাস্থলে নিহত হয়। সে সোনাগাজী পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী মাসুদ করিমের ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। সোনাগাজী থানা পুলিশ ট্রাক আটক করেছে। তবে ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছেন।