ফেনীতে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুজন চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে গত শনিবার সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের লস্করহাট বাজারে জেলা ছাত্রলীগের সহসভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশিদের এক সমর্থকের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহীদুল্লাহ হারুনের সমর্থকদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়। গুরুতর অবস্থায় সাইফুল, শাহাদাত ও আতিক উল্লাহকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের একপর্যায়ে শহীদুল্লাহ হারুনের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়।সংঘর্ষের সূত্রপাত নিয়ে শহীদুল্লাহ হারুন ও হারুনুর রশিদ পরস্পরকে দায়ী করেন। সংঘর্ষের খবর পেয়ে ফেনী মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, তাঁরা সংঘর্ষের কথা শুনেছেন, তবে কেউ মামলা করেনি।