ফেনীতে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে সমাজসেবা অধিপ্তরের আয়োজনে দৃষ্টি, শারীরিক, মানসিক এবং বাক প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রতিবন্ধীদের হাতে জেলা প্রশাসক মো. আমিন উল আহসান এসব কম্বল তুলে দেন। এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হোসনে আরা চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। ফেনী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহীদ উল্যাহ জানান, জাতীয় সমাজ কল্যাণ সংস্থার অনুদানে উপজেলার প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করেছে।