প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা
ফেনীতে প্রথম দিনে এক হাজার ৩৮৮ পরীক্ষার্থী অনুপস্থিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী জেলায় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে গতকাল বুধবার গণিত পরীক্ষায় ৩০ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ৩৮৮ জন অনুপস্থিত ছিল।জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৪৯। তাদের মধ্যে ১০ হাজার ২৭২ জন ছাত্র এবং ১২ হাজার ৭৭৭ জন ছাত্রী। জেলার ছয়টি উপজেলায় ৫৩টি পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হয়েছে। পরীক্ষার প্রথম দিন ৭৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।এদিকে একই দিন অনুষ্ঠিত ইবতেদায়ি শিক্ষা সমাপনী গণিত পরীক্ষায় জেলায় মোট সাত হাজার ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ৫৯০ জন অনুপস্থিত ছিল।সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এডিপিইও) সফিউল আলম পরীক্ষার্থী ও অনুপস্থিতির সংখ্যা নিশ্চিত করেছেন।