ফেনীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর গ্রামে এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে গত মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।পুলিশ সূত্রে জানা যায়, ফতেহপুর গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী সাহাব উদ্দিনের বাড়িতে গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। তারা দরজা ভেঙে ঘরে ঢুকে সাহাব উদ্দিনের বাবা ফজলের রহমান ও মা ফয়েজের নেছাকে জিম্মি করে টাকা ও জিনিসপত্র নিয়ে যায়।