ফেনীতে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে সভা
ফেনীতে গতকাল শনিবার ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
সভায় বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসম্পাদক মহিউদ্দিন খোন্দকার, সোনাগাজী শাখার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও দাগনভূঞা শাখার সাংগঠনিক সম্পাদক দাউদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক এম সাহাব উদ্দিন।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।