ফেনীতে প্রায় দেড় কেজি কোকেনসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি কোকেনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রাকীবুল আমিনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা মঙ্গলবার দিবাগত রাতে ফেনী রেল স্টেশন এলাকায় অভিযান চালান। এ সময় তাঁরা এক কেজি ৪৫০ গ্রাম কোকেনসহ রুহুল আমিন (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন।

রুহুল আমিন নিজেকে পাবনার আতাইকুলা থানার দরি সরদিয়ার গ্রামের মৃত আজিজুল হকের ছেলে বলে পরিচয় দেন। উদ্ধার করা কোকেনের আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা।

এ ঘটনায় র‌্যাবের ফেনী ক্যাম্পের ডিএডি মো. জামাল উদ্দিন ফেনী মডেল থানায় মামলা করেছেন।

র‌্যাবের ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রাকীবুল আমিন কোকেনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

ফেনী মডেল থানার এসআই ইকবাল বাহার চৌধুরী জানান, গতকাল বুধবার গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।