ফেনীতে ফরমালিনযুক্ত মাছ ও ফল আটক, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল মঙ্গলবার ফরমালিন মেশানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণ মাছ ও ফল উদ্ধার এবং পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের কর্মকর্তা যোবায়ের আহম্মদের নেতৃত্বে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের ট্রাংক রোডের মুক্ত বাজারের চারটি মাছের পাইকারি আড়তে অভিযান চালিয়ে তিন মণ বিষাক্ত ফরমালিনযুক্ত ভারতীয় রুই মাছ আটক ও চারটি আড়ত থেকে ৭০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। পরে শহরের ট্রাংক রোডে একটি ফলের আড়তে অভিযান চালিয়ে বেশ কিছু বিষাক্ত ফরমালিনযুক্ত আপেল ও মাল্টা আটক এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে ফরমালিনযুক্ত মাছ ও ফল জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।