ফেনীতে ফল বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে ফেনীতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে। জেলার ৩৩টি কলেজ থেকে এ বছর ৯ হাজার ৫১১ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ৪ হাজার ২৩২ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ৮৬ জন। পাসেরর হার ৪৪ দশমিক ৫০ শতাংশ।

 ২০১৬ সালে ১০ হাজার ৩৪৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছিলেন ৬ হাজার ৪৭৩ জন। জিপিএ-৫ পান ১৪০ জন। পাসের হার ছিল ৬২ দশমিক ৫২ শতাংশ।

ফেনী গালর্স ক্যাডেট কলেজ বরাবরের মত এবারও ভালো ফলাফল করেছে। এ কলেজ থেকে ৫৭ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৫২ জন। ফেনী সরকারি কলেজ থেকে ১ হাজার ২৫৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮০১ জন, জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন। পাসের হার ৬৪ শতাংশ।

এ ছাড়া ফাজিলপুর সাউথ ইস্ট কলেজে এক, ছাগলনাইয়া মহিলা কলেজে এক, ছাগলনাইয়ায় মৌলভি সামছুল করিম কলেজে দুই ও ছাগলনাইয়া সরকারি কলেজে একজন জিপিএ ৫ পেয়েছেন। জেলার সোনাগাজী, দাগনভূঞা, ফুলগাজী ও পরশুরাম উপজেলার কোনো কলেজ থেকে একজনও জিপিএ-৫ পাননি।

ফেনী গালর্স ক্যাডেট কলেজের অধ্যক্ষ জাহানারা চৌধুরী জানান, কলেজের ভালো ফলাফলে শিক্ষক-শিক্ষার্থী সবাই খুশি।

এদিকে ফেনী সদর উপজেলার লস্করহাট বেগম সামছুন্নাহার স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার কেউ পাস করতে পারেনি। এ বছর ওই প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থী ছিল ১৩ জন। কেউ পাস করেনি।