ফেনীতে ফেনসিডিলসহ প্রাইভেট কার আটক, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলক্রসিংয়ে গতকাল শনিবার সকালে মহিপাল হাইওয়ে পুলিশ ও ফেনীর থানা পুলিশের যৌথ অভিযানে ৪৪০ বোতল ফেনসিডিলসহ প্রাইভেট কার আটক এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপাল হাইওয়ে পুলিশ ও ফেনী মডেল থানা পুলিশ গতকাল শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফেনী ফতেহপুর রেলক্রসিং নামক স্থানে অবস্থান নেয়। সেখানে কুমিল্লার দিক থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কার পৌঁছামাত্র থামতে সংকেত দেওয়া হয়। পুলিশ প্রাইভেট কার তল্লাশি করে ৪৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে এবং গাড়িতে থাকা মাদক ব্যবসায়ী সুমন দাস (২৮) ও মো. ইসমাইল হোসেনকে (২৪) গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত সুমন দাস মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দোলা পূর্বনগর গ্রামের গোপী দাসের ছেলে। অপর আসামি মো. ইসমাইল হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাবুশ্রী এলাকার মোঃ আনা মিয়ার ছেলে।