ফেনীতে বইমেলার সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ‘কৈশোর তারুণ্যে বই’ শীর্ষক তিন দিনের বইমেলা গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।
গত মঙ্গলবার ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ মেলা শুরু হয়। মেলায় স্টল ছিল ১৩টি।
মেলায় অংশ নেওয়া প্রথমা প্রকাশনের স্টলের সমন্বয়কারী হাফিজুর রহমান, অনন্যা প্রকাশনীর সাইদুল ইসলাম, সময় প্রকাশনীর আরিফ হোসেন চৌধুরী ও বেঙ্গল পাবলিকেশনের জাহিদুল ইসলাম বলেন, মেলায় তাঁরা ভালো সাড়া পেয়েছেন।
ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ বলেন, ‘মেলা ব্যাপক সাড়া জাগিয়েছে। শুধু শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ হওয়ায় অনেকে মেলায় আসতে পারেননি। সকলের জন্য উন্মুক্ত হলে আরও ব্যাপক সাড়া পাওয়া যেত।’