ফেনীতে বসন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর শোলক সাংস্কৃতিক কেন্দ্র ও কবিতা নিকেতনের যৌথ আয়োজনে গত ২৮ ফেব্রুয়ারি শহরের ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে বসন্ত উৎসব উদ্যাপিত হয়। কবিতা নিকেতনের সভাপতি মুহাম্মদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও শোলক সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলার সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা এস এম টি কামরান হাসান ও সাংবাদিক মোহাম্মদ শাহাদত হোসেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মাহবুব আলতমাস, জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য শান্তি চৌধুরী, অনুরণন আবৃত্তিচর্চাকেন্দ্রের প্রধান সমন্বয়ক রাশেদ মাযাহার, অর্যা সাংস্কৃতিক কেন্দ্রের সদস্যসচিব সমর দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও গান পরিবেশিত হয়।