ফেনীতে বাছাই পরীক্ষা সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ্ বাংলা-প্রথম আলো আয়োজিত ১৫ জানুয়ারি কুমিল্লায় আঞ্চলিক গণিত উত্সবে অংশগ্রহণের নিমিত্তে গতকাল শুক্রবার ফেনীতে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল সাড়ে ১০টায় ফেনী গণিত অলিম্পিয়াডের আয়োজনে প্রথম আলো ফেনী বন্ধুসভার ব্যবস্থাপনায় ও আবদুস ছাত্তার ফাউন্ডেশনের সহযোগিতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।চারটি ক্যাটাগরিতে ৭৩৬ জন শিক্ষার্থী বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে মেধার ভিত্তিতে চারটি ক্যাটাগরিতে ১০০ জনকে কুমিল্লা উত্সবে অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়।