ফেনীতে বাছাই পরীক্ষা ২৪ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলোর আয়োজনে কুমিল্লা আঞ্চলিক গণিত উৎসবে অংশ নেওয়ার জন্য ফেনী গণিত অলিম্পিয়াড পর্ষদের ব্যবস্থাপনায় ও মাস্টার আবদুস ছাত্তার ফাউন্ডেশনের সহযোগিতায় ২৪ ডিসেম্বর ফেনীতে স্থানীয়ভাবে গণিত প্রতিযোগিতা ও বাছাই পরীক্ষা হবে। এই বাছাই পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ১০০ জনকে ৩১ ডিসেম্বর অনুষ্ঠেয় কুমিল্লা আঞ্চলিক গণিত উৎসবে অংশ নেওয়ার জন্য মনোনীত করা হবে। ২৪ ডিসেম্বর সকাল নয়টায় ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বাছাই পরীক্ষা হবে। প্রথম আলোর ফেনী অফিসে গতকাল শুক্রবার থেকে বাছাই পরীক্ষায় অংশগ্রহণকারীদের নাম নিবন্ধন শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা এবং বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রথম আলোর ফেনী অফিসে (ট্রাংক রোড) শিক্ষার্থীদের নাম নিবন্ধন করা যাবে। যোগাযোগ: ০৩৩১-৬৩২৫৫ (অফিস), ০১৮২৩২৫২৫৫০, ০১৭১৫০৭০৭৯১, ০১৮১৮৭৪৩৯৩৮, ০১৮১২৭০২৩২৪।