ফেনীতে বাস ট্রাক সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ছাগলনাইয়ায় গত সোমবার সকালে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে সাতজন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার নতুন মুহুরীগঞ্জ সিএনজি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত হন সাতজন।