ফেনীতে বিএনপির তিন নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির তিন নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। ফেনী সদর উপজেলা বিএনপি এ ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগকে দায়ী করেছে।দলীয় সূত্র ও এলাকাবাসী জানায়, গতকাল বিকেলে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল হাই (৩৬), ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোস্তফা (২৪) এবং ইউনিয়ন ছাত্রদলের সদস্য মো. রুমেলকে (১৮) স্থানীয় বাজারের পাশে দুর্বৃত্তরা কুপিয়ে ও পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে আবদুল হাই ও মো. মোস্তফাকে ফেনী সদর হাসপাতালে এবং মো. রুমেলকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেছেন।ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমান অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের ওপর সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা করেছে।