ফেনীতে বিদ্যালয় ভবনের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি কাজী রেজাউল হক গতকাল শনিবার তাঁর নিজ এলাকা ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেছেন। পরে বিচারপতি ইউনিয়নের তিনটি সড়কের সংস্কারকাজ এবং নতুন বিদ্যুৎ-সংযোগ প্রদান কর্মসূচিরও উদ্বোধন করেন।
এ উপলক্ষে বালুয়া চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ (সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ফেনী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার (জিএম) মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী নুরুল আলম। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মুন্সী দেলোয়ার হোসেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।