ফেনীতে বিদ্যালয়ে চুরি, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মোহামঞ্চদ আলী বাজারে অবস্থিত সামছুদ্দিন ভুঁঞা উচ্চবিদ্যালয়ে গত শনিবার রাতে চুরির ঘটনা ঘটেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন ভুঁঞা জানান, গতকাল রোববার সকালে তিনি বিদ্যালয়ে গিয়ে তাঁর কক্ষ, বিজ্ঞানাগার ও শিক্ষক মিলনায়তনের কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এ সময় তিন কক্ষের আলমারির তালা ভাঙা ও কাগজপত্র তছনছ অবস্থায় ছিল। তিনি জানান, চোর ল্যাপটপ, প্রজেক্টর, ১৫ হাজার টাকা এবং প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে গেছে।
প্রধান শিক্ষক জানান, রাতে বিদ্যালয়ে নৈশপ্রহরী কর্মরত ছিলেন। ফেনী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিদ্যালয়ের নৈশপ্রহরী আবু তৈয়বকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।