ফেনীতে বিপুল অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর ও সোনাগাজী উপজেলা থেকে গত সোমবার অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মো. হানিফকে (২৫) সদর উপজেলা ও ওমর ফারুককে (২৭) সোনাগাজী থেকে গ্রেপ্তার করা হয়।ফেনী মডেল থানার পুলিশ জানায়, লস্করহাট-পাঠাননগর সড়কের মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর রাস্তার মাথা এলাকায় সোমবার দুপুরে টহল পুলিশ একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামাতে বললে তিন যুবক অটোরিকশা থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যায়। তবে পুলিশ হানিফকে আটক করে। পরে অটোরিকশা তল্লাশি করে আসনের নিচ থেকে দুটি বিদেশি বন্দুক, একটি ওয়ান শুটার গান, ১০টি গুলি, দুটি মুখোশ, একটি হাফপ্যান্ট ও দুটি গামছা উদ্ধার করে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, অস্ত্রসহ আটক তরুণ ডাকাতদলের সদস্য হতে পারে। তার বাড়ি ফেনী পৌরসভার বারাহীপুর গ্রামে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।সোনাগাজী থানা সূত্র জানায়, ফারুক সোমবার সন্ধ্যার দিকে সোনাগাজী সদরের জিরো পয়েন্ট দিয়ে মোটরসাইকেলে করে আরও দুই সহযোগীসহ যাচ্ছিল। সন্দেহ হলে পুলিশ তার মোটরসাইকেল থামাতে বলে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে আটটি অত্যাধুনিক প্যারাসুট লঞ্ছার উদ্ধার করা হয়। তবে তার দুই সঙ্গী আবদুল কাদের (২৫) ও মো. রফিক (৩৫) পালিয়ে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুরশেদ আলম জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।