ফেনীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ ব্যাটালিয়ন সদর দপ্তর এলাকায় গতকাল বুধবার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।সূত্র জানায়, গতকাল ধ্বংস করা মাদকদ্রব্য গত ২৬ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিজিবির সদস্যরা উদ্ধার করেছেন।মাদকদ্রব্য ধ্বংস করা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কে এ নেসার, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আবু আহমঞ্চদ আল মামুন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র সাইফুর রহমান, স্থানীয় জায়লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করা সবার দায়িত্ব ও কর্তব্য।ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে সাত হাজার ৯৫৯ বোতল ফেনসিডিল, ১২ হাজার ৮৫২ বোতল মদ, চোলাই মদ ৬৫ লিটার, গাঁজা ৫৪ কেজি, রিকোডেক্স ৭৭ বোতল, বিয়ার ৫১ বোতল, পাতার বিড়ি ১৫ প্যাকেট এবং দুই হাজার ৬৮০টি ভায়াগ্রা বড়ি।