ফেনীতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যক্ষ্মা সেবা সবার তরে, পৌঁছে দেবে ঘরে ঘরে’—এ স্লোগানে গতকাল ফেনীতে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ব্র্যাক এবং নাটাবের সহযোগিতায় সকালে ফেনী সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রামপদ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মো. জাকির হোসেন। এতে বক্তব্য দেন আলী করিম, কৃষ্ণপদ সাহা, অরুন কুমার দাস, আবু তাহের, শ্যামল দাস প্রমুখ।