ফেনীতে বিশ্বজিৎ হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার ফেনীতে ‘আমরা কজন’ ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ফেনী শাখার আয়োজনে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকেলে শহরের ট্রাংক রোডের প্রেসক্লাবের সামনে ১৮ দলীয় জোটের ডাকা হরতালের সময় ঢাকায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত বিশ্বজিতের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘আমরা কজন’ নামে একটি স্থানীয় সংগঠনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের সভাপতি পার্থ পাল চৌধুরী, সিপিবির নেতা ফয়েজুল হক, বিএনপির নেতা সৈয়দ মিজানুর রহমান, পূজা উদ্যাপন পরিষদের নেতা অমল বিশ্বাস, সাংস্কৃতিক মঞ্চের শান্তি চৌধুরী প্রমুখ।সকালে বিশ্বজিতের হত্যাকারীদের শাস্তির দাবিতে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্যরা। এ সময় বক্তব্য দেন কমিশনের ফেনী শাখার সভাপতি জামাল উদ্দিন, মোশাররফ হোসেন প্রমুখ।