ফেনীতে বিয়েবাড়িতে ডাকাতির চেষ্টা পাঁচ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় গ্রামের একটি বিয়েবাড়িতে ডাকাতির চেষ্টাকালে এলাকাবাসী ধাওয়া করে পাঁচ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাতে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় গ্রামের কবির সওদাগরবাড়িতে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা গৃহকর্তাকে ঘরের দরজা খুলতে ডাকাডাকি শুরু করে। ঘরের লোকজন জানালার ফাঁক দিয়ে উঠানে ধামা কিরিচ হাতে ১০ থেকে ১২ জন লোক দেখতে পেয়ে আশপাশের লোকজনকে মুঠোফানে বাড়িতে ডাকাত আসার সংবাদ জানায়। এলাকাবাসী দ্রুত ফেনী থানার পুলিশকে বিষয়টি জানান। এলাকাবাসী এগিয়ে এসে ডাকাতদের ঘেরাও করে পুলিশের সহযোগিতায় পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ধৃত ডাকাতেরা হচ্ছেন: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মোহামঞ্চদ আলীর ছেলে মো. সুমন মিয়া (৩২), কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুর রহমানের ছেলে মহিউদ্দিন (২৯), স্থানীয় জোয়ার কাছাড় গ্রামের নুরুল ইসলামের ছেলে মোবারক হোসেন ওরফে ফরহাদ (২৫), একই গ্রামের আবদুল গফুরের ছেলে আবদুল মালেক ওরফে বাবুল ড্রাইভার (৪৫), আইয়ুব আলীর ছেলে ফখরুল ইসলাম ওরফে জুয়েল (২৩)। তাঁদের বিরুদ্ধে ফেনী থানায় একটি মামলা করা হয়েছে।গতকাল তাঁদের ফেনীর বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।ডাকাতির চেষ্টার আগের দিন ওই বাড়িতে বিয়ে ছিল। বিয়ে উপলক্ষে মহিলা আত্মীয়স্বজন বেড়াতে এসে রাতে থেকে যান। ফেনী মডেল থানার উপপরিদর্শক মো. সোলায়মান পাঁচ ডাকাতকে গ্রেপ্তার ও জেলহাজতে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।